ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আজ রাজধানীর বিভিন্ন এলাকায় এক থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২২,  3:37 PM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার (১২ অক্টোবর) সর্বনিম্ন ১ থেকে সর্বোচ্চ ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) সূচিতে তা দেখা গেছে। গত ১৮ জুলাই বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের ঘোষণা দেয় সরকার। পরের দিন থেকেই সেই কার্যক্রম শুরু হয়। পরে বিদ্যুৎ বিভাগ জানায়, অক্টোবর থেকে লোডশেডিং কমবে। তবে তা কমেনি, বরং আরও বেড়েছে। ফলে প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীবাসী। দেশের অন্যান্য স্থানেও লোডশেডিং বাড়ছে। তাতে ঘাম ঝরছে সাধারণ জনগণেরও।  বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দিনে সর্বোচ্চ ২০০০ থেকে ২ ২০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে। বর্তমানে সেটা  হয়েছে ২৫০০ থেকে ৩০০০ মেগাওয়াট পর্যন্ত। গত ৩ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম