ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২২,  9:31 AM

news image

ছবি: সংগৃহীত 

পদ্মা-মেঘনায় আজ (শুক্রবার) মধ্যরাত থেকে চাঁদপুরের মাছ শিকারে নদীতে নামবে ৫১ হাজার ১৯০ জন জেলে। মা ইলিশ সংরক্ষণে দেশে ২২দিন সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ছিল। এখন নদীতে নামতে প্রস্তুত জেলেরা। শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে সরকার নির্ধারিত নিষেধাজ্ঞার মেয়াদ। গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চাঁদপুর, ভোলা, লক্ষীপুরসহ দেশের ছয়টি স্থানকে ইলিশের অভায়াশ্রম কেন্দ্র ঘোষণা করে সরকার। এ সময় নদীতে যে কোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মওজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়। এবার নদীপারের সিংহভাগ জেলে সরকারের নিষেধাজ্ঞা মেনে চলেছে। নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের নিবন্ধিত ৪৪ হাজার ৩৫জন জেলেকে ২৫ কেজি করে চাল খাদ্য সহায়তা দিয়েছে সরকার। তবে তাদের অভিযোগ, সরকারের চাল পেলেও তা দিয়ে কিছুই হয়না। শুক্রবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। এখন সরব জেলেপল্লীগুলো। দীর্ঘ ২২ দিন অলস সময় কাটানোর পর জেলে পাড়ায় আনন্দের ঝলক। তারা প্রস্তুতি নিচ্ছেন রাত ১২টা বাজলেই নদীতে নেমে যাবেন মাছ শিকারে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ কামরুজ্জামান জানান, এখন পর্যন্ত পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে ১ হাজার ১৫২ জন জেলেকে আটক করা হয়েছে। এদের কাউকে নিয়মিত, কাউকে মোবাইল কোর্টে সাজা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নদীতে জেলেরা পুলিশের উপর বেশ কয়েকবার হামলাও করেছে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। মামলাও হয়েছে জেলেদের বিরুদ্ধে। পাঁচ শতাধিক জেলের নৌকা আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কয়েক কোটি মিটার কারেন্টজাল ও মা ইলিশ। মা ইলিশ রক্ষা কর্মসূচি সফল হওয়ায় এ বছর অন্যান্য বছরের তুলনায় ইলিশের উৎপাদন বৃদ্ধির দাবি কর্তৃপক্ষের। গত বছর ইলিশ উৎপাদন পাঁচ লাখ ৬৫ হাজার মেট্রিক টন। এ বছর ছয় লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, এবারের অভিযান সফল হয়েছে। তাই ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছি। নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় এবার ইলিশ সংরক্ষণ অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের পরিসংখ্যান অনুসারে প্রতিটি প্যারামিটারে এগিয়ে আছি। এবারের অভিযানে ১২৭ কোটিরও বেশি কারেন্ট জাল, সাড়ে ৪২ হাজার কেজি ইলিশ মাছ, ৪০০ মামলা ও সাড়ে চার হাজার অসাধু জেলেকে আটক করা হয়েছে। প্রত্যাশা করি এ বছর ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, নৌ পুলিশ নদীতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত কাজ করছে। নদীপথকে চাঁদাবাজ মুক্ত করতে প্রতিনিয়ত কাজ করছে। অনেক ডাকাত, চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার জুড়ে ২২দিন মাছ ধরা বন্ধ ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম