ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

আজ বুধবার কখন কোথায় লোডশেডিংয়

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২২,  10:41 AM

news image

আজ বুধবারের লোডশেডিংয়ের সূচি প্রকাশ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কম্পানি ডিপিডিসি ও ডেসকো বুধবারের লোড শেডিংয়ের তালিকা প্রকাশ করেছে। তবে বিদ্যুতের অন্য চার বিতরণ কম্পানি নেসকো, পিডিবি, আরইবি ও ওজোপাডিকোর বুধবারের লোডশেডিংয়ের সূচি পাওয়া যায়নি। ডিপিডিসির বুধবারের লোড শেডিংয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। ডেসকোর বুধবারের লোড শেডিংয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। মঙ্গলবার রাজধানীতে এলাকাভিত্তিক শিডিউল অনুযায়ী একবার করে লোড শেডিং দেওয়া হলেও রাজধানীর বাইরের জেলাগুলোতে শিডিউল না মেনে তিন থেকে চারবার, কোথাও কোথাও এর থেকেও বেশি লোডশেডিং করা হচ্ছে।

এতে শহরের মানুষের ভোগান্তিটা কম হলেও ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিংয়ের কারণে ভুগছে গ্রামের মানুষজন। দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডর (আরইবি) নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘শিডিউল মেনে লোডশেডিং দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। কারণ আমরা চাহিদার চেয়ে অনেক কম বিদ্যুৎ পাচ্ছি। যা দিয়ে একবার লোডশেডিং দেওয়া সম্ভব না। তাই বাধ্য হয়ে একাধিকবার লোডশেডিং দিতে হচ্ছে।’  এদিকে জ্বালানি সংকটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুকে এই বার্তা দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম