ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ বিমানের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  5:15 PM

news image

আজ ৫০ বছরে পা রাখতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিমানের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করা হবে। মাত্র একটি এয়ারলাইন্স নিয়ে ১৯৭২ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু করা রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির বহরে বর্তমানে ২১টি এয়ারক্রাফট রয়েছে। দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও ইউরোপেও পাড়ি জমিয়েছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, মুজিববর্ষ ও বিমানের ৫০ বছরপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শনিবার (২০ নভেম্বর) বিমানের প্রধান কার্যালয় বলাকার সবুজ চত্বরে আলোচনা সভা এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিমানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম