ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  10:10 AM

news image

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সরকারি সফর শেষ করে গত ৪ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যান তিনি। সেখানে যুক্তরাজ্যের লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণ অনুষ্ঠানে যোগ দেন। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। নিউইয়র্কে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেন। তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। পাশাপাশি তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম