ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

আজ বসছে সংসদ অধিবেশন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২২,  10:11 AM

news image

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, অধিবেশনের শুরুতে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। এরপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সন্ধ্যা ৭টায় নতুন ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অধিবেশন শেষ হতে পারে। উল্লেখ্য, গত ৩০ জুন সংসদের ১৮তম এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০ দিন। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে পাস হয় চারটি বিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম