ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

আজ বলিউড কিং খানের জন্মদিন

#

বিনোদন ডেস্ক

০২ নভেম্বর, ২০২১,  11:11 AM

news image

বলিউড বাদশা শাহরুখ খান। মঙ্গলবার (২ নভেম্বর) ৫৬-তে পা রাখলেন তিনি। তার জন্মদিন ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই ভক্তদের। প্রতি বছর প্রিয় তারকার বিশেষ এই দিনটিতে মান্নাতের সামনে ভিড় করেন তারা। রাজকীয় প্রাসাদের বারান্দায় এসে হাজার হাজার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন প্রেম কিংবা রোমান্সের এই রাজা। কিন্তু এবার তার জন্য জন্মদিনটি একদমই আলাদা। কারণ ছেলে আরিয়ানের মাদক মামলা ও জেল, সব মিলিয়ে জন্মদিনের সেই উচ্ছ্বাস নেই বলিউড বাদশার মনে। শাহরুখ-গৌরীর পরিচিত মহল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মাসকয়েক আগে থেকে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিন উদযাপনের পরিকল্পনা করে রেখেছিলেন তারকা দম্পতি। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেছে আরিয়ান খানের ঘটনায়। যদিও ছেলের জামিনের পর হাসি ফিরেছে শাহরুখ পরিবারে। অপরদিকে আরিয়ানের জেলমুক্তির দিন থেকে মান্নাতের বাইরে সারাক্ষণ ভিড় লেগে রয়েছে। এই অবস্থায় কোনোভাবেই ছেলেকে নিয়ে আলিবাগে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না বলিউড বাদশা। মান্নাতেই ঘরোয়াভাবে জন্মদিনটা কাটাবেন তিনি। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের দিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম