ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আজ বন্ধ থাকবে মেট্রোরেলের চলাচল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৩,  10:46 AM

news image

দেশের ইতিহাসে প্রথমবারের মতো মেট্রোরেল উদ্বোধনের প্রথম সপ্তাহ পূর্ণ হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। গত বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে দৈনিক সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা করে যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রের তথ্যমতে, বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালুর প্রথম দিনে (বৃহস্পতিবার) ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকা এবং দ্বিতীয় দিন (শুক্রবার) মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকা আয় হয়েছিল। তৃতীয় দিন (শনিবার) মেট্রোরেলের ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে। চতুর্থ দিন (রোববার) মেট্রোরেলের ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি হয়েছে। পঞ্চম দিনে (সোমবার) টিকিট বিক্রি করে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা আয় হয়েছে মেট্রোরেলের। এতে উদ্বোধনের পর প্রথম সপ্তাহে বিদ্যুৎ চালিত দ্রুতগামী এই বাহনে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম