ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আজ ফাল্গুন হাওয়ায় ভালোবাসার দিন

#

লাইফস্টাইল ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  10:38 AM

news image

অবশেষে শীতের রিক্ততাকে আনুষ্ঠানিক বিদায়। আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সেই সাথে আজ ভালোবাসার দিনও। মন থেকে মনে ভালোবাসার রঙ ছড়িয়ে পড়ার দিন ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। শুধু উচ্ছ্বল তরুণ-তরুণীই নয়, সব বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক প্রকাশের আনুষ্ঠানিক দিনও আজ। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।

বাঙালির চিরায়ত বসন্ত বরণ, সঙ্গে ভালোবাসার দিবস—জোড়া উৎসবে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলার বকুলতলা, রবীন্দ্র সরোবর, রমনা পার্ক, হাতিরঝিলে যতদূর চোখ যায় দেখা মেলে তরুণ-তরুণীদের। শুধু রাজধানী নয়, দেশে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিনোদনকেন্দ্র, সাংস্কৃতিক অঙ্গন, শপিংমল, রেস্তোরাঁ ও পাঁচ তারকা হোটেলে ছড়িয়ে পড়ে আনন্দের আমেজ। ভালোবাসাময় বসন্তের রঙে বাঁধ ভাঙে সব বয়সী মানুষের উচ্ছ্বাস।

আজকের দিনে সবকিছুতেই প্রাধান্য পাবে ভালোবাসার মানুষটির পছন্দ। তাই প্রিয় মানুষটি প্রিয় রং বা প্রিয় পোশাকে নিজেকে সাজিয়ে উপস্থিত হবেন আরেকবার। তবে ভালোবাসার রং লাল বলে বেশির ভাগ যুগলই নিজেদের সাজাবেন লালে। নতুন করে একে অপরের প্রেমে পড়বেন। নিজেদের মতো করে কাটিয়ে দেবেন সারাটি দিন। আজ ভালোবাসা দিবসে প্রেমিকযুগলের পদচারণায় মুখর থাকবে শহরের নানা পথ-প্রান্তর। আজ ভালোবাসা দিবসকে ঘিরে নানারকম আয়োজন রয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো দিনটি উপলক্ষে প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম