ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আজ প্রকাশ হবে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২২,  12:40 PM

news image

কাস্টমস ক্যাডারে পদসংখ্যা বাড়িয়ে বুধবার (৩০ মার্চ) প্রকাশ করা হচ্ছে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। এ লক্ষ্যে আজ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভা ডাকা হয়েছে। বিকেলের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে পিএসসি সূত্রে জানা গেছে। পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানিয়েছেন, আজ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে। কমিশন সভা ডাকা হয়েছে। সকাল থেকে ফলাফল প্রকাশের জন্য কাজ শুরু করা হচ্ছে। কমিশনে অনুমোদন হলে তা প্রকাশ করা হবে।

৪০তম বিসিএসে কাস্টমস ক্যাডারে পদের সংখ্যা বাড়ানো হচ্ছে। ৪০তম বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়ানো হতে পারে বলে পিএসসির অপর একটি সূত্র জানিয়েছে। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এ বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তখনই জানানো হয়েছিল। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা এ বিসিএসে। এসব পদের সঙ্গে বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়বে বলে পিএসসির বিশেষ সূত্র জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম