ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

আজ নতুন তিন রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  11:49 AM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিন রেলপথ উদ্বোধন করবেন বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)। রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নির্মাণ হওয়া ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন তিনি। এই রেলপথে রূপপুর, শশীদল ও জয়দেবপুর ট্রেন চলবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া-লাকসাম পথে নির্মাণাধীন ডুয়েলগেজ ডাবল রেলপথের নির্মাণ প্রকল্পের কসবা-মন্দবাগ এবং শশীদল-রাজাপুর সেকশনে পাবল রেললাইন ট্রেন চলাচল, ঢাকার টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পের আওতায় এই সেকশনে ডাবল লাইন ট্রেন চলাচল,

পাবনা ইশ্বরদী উপজেলায় রূপপুর রেলস্টেশন ও নবনির্মিত রেললাইন উদ্বোধন করা হবে। ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন ৩৩ দশমিক ৪৮ কিলোমিটার রুটে লুপ লাইনসহ ১১৬ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে ব্যয় করা হচ্ছে ১১ হাজার ৬৮০ কোটি টাকা। এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের আওতায় রেললাইন ও স্টেশন রয়েছে। অন্যদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের আওতায় রেললাইন এবং স্টেশন রয়েছে। এতে ব্যয় হয়েছে ৩৩ হাজার ৫৬৭ কোটি টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এই রেললাইন নির্মাণকাজ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম