ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

আজ দেশে ফিরছেন খন্দকার মোশাররফ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  10:52 AM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে দুই মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার ঢাকায় ফিরছেন। সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসা শেষে ২ মাস ৯ দিন পর ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন খন্দকার মোশাররফ হোসেন। সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণকালে খন্দকার মোশাররফের সঙ্গে আছেন তার সহধর্মিণী বিলকিস আক্তার, পুত্র খন্দকার মাহবুব হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন। গত ১৭ জুন তিনি অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৭ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম