ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২২,  10:31 AM

news image

দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এর মধ্যে জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার (১৯ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে।

দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহটি বয়ে যাচ্ছে। এই শীতের প্রকোপ অব্যাহত থাকবে আগামী কয়েক দিন। তবে অতিরিক্ত কুয়াশা ও উত্তর-পশ্চিম অঞ্চল থেকে আসা হিমালয়ের শীতল বায়ুর কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। এদিকে শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন। ভোর থেকে উত্তরে হিমেল হাওয়া আর কুয়াশার কারণে যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে। কুয়াশার কারণে গত ১৯ দিনে দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। স্কুলগুলোতে শিশু শিক্ষার্থীর উপস্থিতি কমেছে কিছুটা। বেকায়দায় পড়েছে এ অঞ্চলের মানুষ। পাড়া-মহল্লা এবং রাস্তার ধারে খড়কুটো, ময়লা-আবর্জনা দিয়ে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে মানুষকে। এবারের শীত মৌসুমে গত ১২ জানুয়ারি দিনাজপুরে সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম