ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

আজ দীর্ঘতম চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও

#

১৯ নভেম্বর, ২০২১,  9:25 AM

news image

২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আজ শুক্রবার। মহাকাশ গবেষকদের মতে এটিই হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চন্দ্রগ্রহণের শেষভাগে তা বাংলাদেশ থেকেও দেখা যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে।

আংশিক সে গ্রহণের সময় লালচে রং ধারণ করবে চাঁদ। এবার চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশ যদি পরিষ্কার থাকে তবে আংশিক গ্রহণের শেষদিকে দেখা যাবে বাংলাদেশ থেকে। ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য বলছে, আজকের এই চন্দ্রগ্রহণ কেবল শতাব্দীর নয়, গত ৫৮০ বছরে এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণের নজির আর নেই। ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি এত দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ হয়েছিল। আর এর পরের দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণটি ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি ঘটবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম