ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আজ থেকে ৮ ঘণ্টার বেশি ট্রেন চালাবেন না চালকরা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২২,  12:27 PM

news image

৮ ঘণ্টার বেশি ট্রেন না চালানোর ঘোষণা৮ ঘণ্টার বেশি ট্রেন না চালানোর ঘোষণা মাইলেজ ভাতার দাবিতে আন্দোলনে নামা রেলওয়ের চালকসহ রানিং স্টাফরা আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) থেকে দিনে আট ঘণ্টার বেশি ট্রেন চালাবেন না বলে ঘোষণা দিয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক সমিতি এই কর্মসূচি ঘোষণা করে। চালকরা দিনে আট ঘণ্টার বেশি কাজ না করলে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দেবে। সমিতির সাধারণ সম্পাদক মো মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, পর্যাপ্ত জনবল না থাকায় ট্রেনের চালকসহ রানিং স্টাফদের প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হয়। মঙ্গলবার থেকে নির্ধারিত ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। আগের নিয়মে মাইলেজ ভাতার দাবি পূরণ না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে ট্রেন চালানো বন্ধের ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারকে চিঠি দিয়েছে সমিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম