ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

আজ থেকে সব পোশাক কারখানা খোলা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  10:51 AM

news image

দেশের সব পোশাক কারখানা রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে খোলা। তবে বিশৃঙ্খলা হলে নিরাপত্তা শঙ্কায় কারখানা বন্ধ রাখতে পারবেন মালিক, এমন হুঁশিয়ারি তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)। তৈরি পোশাক কারখানা চালু ও শ্রমিক অসন্তোষের মুখে আবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। গেল দুই সপ্তাহ ধরে এমনটাই হচ্ছে আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্প এলাকায়। অবস্থার উত্তরণ ও নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে মতবিনিময় সভার আয়োজন করেন শিল্প মালিকরা। সভায় শ্রমিকদের পক্ষে নানা দাবি তুললেও কারও উসকানিতে পা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। একই সঙ্গে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দেন তারা। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিসরণে কাজ করছেন তারা। শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে রফতানি খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী প্রতিবেশী দেশ। এমন সব আলেচনায় চার ঘণ্টাব্যাপী চলা সভা শেষে শিল্পো উদ্যোক্তারা পরিষ্কার জানিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে শ্রম আইনের ১৩ এর ১ ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখবেন তারা। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও জানিয়ে দেন, কারখানা বন্ধ করে দিয়ে কোনো মহল দেশকে বিপদে ফেলার চেষ্টা করলে তাদের মনে রাখবে সরকার। বক্তারা জানান, শ্রম অসন্তোষকে জিইয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে বহিরাগতরা। সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম