ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

আজ থেকে শুরু ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২১,  11:18 AM

news image

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) আজ সোমবার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে ৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। গেল ১ আগস্ট পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে।

এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে বই-পুস্তক, সব প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া পরীক্ষার কেন্দ্রগুলোতে জনসমাগম পরিহারের অনুরোধ করেছে পিএসসি। এর আগে গত ১৯ মার্চ দেশের আট বিভাগের কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেনি ৯৯ হাজার ৬০৬ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম