ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  10:21 AM

news image

আজ বুধবার থেকে ‘যত আসন তত যাত্রী’ নিয়ে চলবে ট্রেন। তবে আপাতত দাঁড়িয়ে যাত্রী তোলা হবে না। স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না। আগের মতোই অর্ধেক টিকিট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক অনলাইন ও অ্যাপের মাধ্যমে বিক্রি হবে। স্বাভাবিক সময়ের মতো অর্ধেক আসনের টিকেট অনলাইনে পাওয়া যাবে। বাকি অর্ধেক আসনের টিকেট পাওয়া যাবে রেল স্টেশনের কাউন্টার থেকে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে।

কেননা সরকার টিকাদান কর্যক্রম জোরদার করেছে। রেলেও আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করবো। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, স্বাস্থ্যবিধি মেনে সব আসনে যাত্রী পরিবহন করা হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ট্রেনে খাবার বিক্রি করা হবে। তিনি বলেন, করোনা সংক্রমণ আরও কমলে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। ৬৮ দিনের ‘লকডাউনের’ পর ২০২০ সালের ১ জুন থেকে আন্তঃনগর ট্রেনে দাঁড়িয়ে যাত্রী তোলা বন্ধ রয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করছে রেল। বাস্তবে দেখা যাচ্ছে, সব আসনই পূর্ণ। দাঁড়িয়েও যাত্রী তোলা হচ্ছে। ট্রেনের কর্মচারীরা টাকার বিনিময়ে টিকিটবিহীন এসব যাত্রী তুলছেন বলে অভিযোগ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম