ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩,  7:09 PM

news image

এক দিনের ব্যবধানে দেশের বাজা‌রে আবারও কমেছে স্বর্ণের দা‌ম। তবে তা খুবই কম পরিমাণে। ভালো মানের তথা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। ৪ দিন আগে একবারেই বাড়ানো হয়েছিল সাড়ে ৭ হাজার টাকা। গত দুই দিনে ৩ হাজার টাকার মতো কমানো হয়েছে। গতকাল বুধবার (২২ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন দাম অনুযায়ী ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ৯৬ হাজার ৪৬১ টাকায়।

২১ ক্যারেটের দাম ঠিক করা হয়েছে ৯২ হাজার ৮৭ টাকা। ১৮ ক্যারেটের দাম ৭৮ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৫ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে, স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী এখন ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা। এর আগে গত মঙ্গলবার (২১ মার্চ) সোনার দাম ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমায় বাজুস।  তার আগে গত শনিবার ভরি প্রতি সোনার দাম (২২ ক্যারেট) ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে রেকর্ড ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাজুস। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম