ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আজ থেকে টিসিবিতে প্রতি কেজি পেঁয়াজ মিলবে ২০ টাকায়

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২২,  12:00 PM

news image

ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম সমন্বয় করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রোববার (২৭ মার্চ) থেকে প্রতি কেজি পেঁয়াজ মিলবে ২০ টাকায়; যা আগে ছিল ৩০ টাকা। তবে অন্যান্য পণ্য আগের দামেই বিক্রি হবে। বর্তমানে ঢাকায় টিসিবির ট্রাক থেকে ক্রেতারা ২ লিটার করে তেল, ২ কেজি করে চিনি, মসুর ডাল, পেঁয়াজ, ছোলা ও ১ কেজি খেঁজুর কিনতে পারছেন। প্রতি লিটার তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা, ছোলা ৫০ এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে ঝিনাইদহে আবারও কমেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম কমেছে ২০০-৩০০ টাকা।

সরবরাহ বাড়ায় এবং বিদেশ থেকে আমদানির কারণেই দাম কমছে বলে দাবি কৃষকদের। সরবরাহ আরও বাড়লে পেঁয়াজের দাম প্রতি মণে ৪০০ থেকে ৫০০ টাকায় নেমে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। প্রতি মণ পেঁয়াজ প্রকারভেদে ৭০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত এক সপ্তাহের ব্যবধানে ২০০ থেকে ৩০০ টাকা কম। এতে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। এ ছাড়া বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কারণেও দাম কমছে বলে জানান চাষিরা। ‘কৃষককে বাঁচান, বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করুন’ দাবি জানিয়ে চাষিরা বলেন, পেঁয়াজ উৎপাদনে ৮৫০ টাকা খরচ হয়েছে, তবে বিক্রি করেছি ৮০০ টাকায়। ভারতের থেকে পেঁয়াজ আমদানির কারণে দেশের পেঁয়াজ চাষিরা কোনো ন্যায্যমূল্য পাচ্ছেন না। পেঁয়াজের সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমতে পারে। এতে লোকসানে পড়তে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম