ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

আজ থেকে চেকে তোলা যাবে ৪ লাখ নগদ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৪,  5:15 PM

news image

আজ থেকে চেকে সর্বোচ্চ ৪ লাখ টাকা নগদ উত্তোলন করা যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বলে ব্যাংকগুলোকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শ‌নিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থে‌কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।  নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক চার লাখের বে‌শি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর আগের সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তোলনের সুযোগে আরও ১ লাখ টাকা বাড়িয়ে নতুন সীমা ঠিক করে দেওয়া হয়েছে। তারও আগে গত ১০ আগস্ট বলা হয় অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এর আগে গত ৮ আগস্ট বৃহস্প‌তিবার এক লাখ টাকার বে‌শি নগদ উত্তোলন কর‌তে পারেনি গ্রাহক। ওই দিন শুধু বৃহস্প‌তিবা‌রের জন্য নি‌র্দেশনা দেওয়া হয়ে‌ছিল বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম