ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ থেকে চালু হচ্ছে মালয়েশিয়ায় বিমানের ফ্লাইট

#

০২ নভেম্বর, ২০২১,  5:56 PM

news image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনরায় মালয়েশিয়ায় ফ্লাইট চালু করছে। দেশটির সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করায় এই সিদ্ধান্ত নেয় বিমান। মঙ্গলবার (২ নভেম্বর) থেকে এই ফ্লাইট চালু হয়েছে। বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, প্রায় ছয় মাস পর আবারও এই রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। এর আগে ঢাকা থেকে সর্বশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর গিয়েছিল চলতি বছরের ৭ মে। এরপর করোনার কারণে আর কোনো ফ্লাইট যায়নি। মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে আবারও যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে। তিনি আরও জানান, ২ নভেম্বর ঢাকা থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় কুয়ালালামপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং কুয়ালালামপুর থেকে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত আড়াইটায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। প্রসঙ্গত, গত ৭ মে থেকে বাংলাদেশ থেকে কুয়ালালামপুর রুটে যাত্রী পরিবহন বন্ধ ছিলো। তবে মালয়েশিয়া থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম