ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি নতুন কাঠামোয় আজ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২২,  5:27 PM

news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার (২২ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়। এর আগে সোমবার (২১ নভেম্বর) রেকর্ড হয়েছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, তেঁতুলিয়ায় সন্ধ্যার পর থেকে সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। দিনের বেলা সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায় তবে ঠান্ডার প্রকোপ বেড়ে যায়।

প্রতিদিন দুপুরে ঝলমলে কুয়াশা-মিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জুনিয়র পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, মঙ্গলবার ভোর ৬টায় জেলায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। এ বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। তিনি আরও জানান, মৌসুমি বায়ুর প্রভাবে ঠান্ডা বাতাসের কারণে রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড়ে শীতকালে অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। তবে চলতি মাসে কুয়াশার পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে কমবে তাপমাত্রাও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম