ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২১,  4:35 PM

news image

তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওই দিন বিকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন শ্রিংলা। পরের দিন ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই দেশের মধ্যে যত যোগাযোগ বাড়বে তত ভালো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এ বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এসেছিলেন এবং এবারের ১৬ ডিসেম্বর ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ ঢাকায় আসছেন। সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে আলাপ হবে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন শ্রিংলা। এছাড়া কুশিয়ারা নদী, কোভিড টিকা সরবরাহ, বাণিজ্য বৈষম্যসহ কয়েকটি ইস্যু নিয়ে কথা হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম