ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  11:56 AM

news image

মালয়েশিয়ার শ্রমবাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে আলোচনার জন্য আজ ঢাকায় আসছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। সফরসঙ্গী হিসেবে থাকছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের সচিব দাতুক মুহাম্মদ খায়ের রাজমান বিন মুহাম্মদ আনওয়ার। সফরে মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশি ক‍‍র্মী নিয়োগের নানা বিষয়ে আলোচনা করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঢাকায় পৌঁছাবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দর থেকে সরাসরি তিনি হোটেলে যাবেন। সেখানে বিকাল সাড়ে ৪ টায় সেনা কল্যাণ ওভারসীজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের প্রতিনিধির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর সঙ্গে নৈশভোজে অংশ নিবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। পরদিন রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। বৈঠকে শ্রমবাজার বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম