ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

আজ টানা ৪ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৬,  4:50 PM

news image

গোপালগঞ্জের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বৃহস্পতিবার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা হবে। এ জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতায় কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


এলাকাগুলো হলো- পাওয়া হাউজ বাউন্ডারি সংলগ্ন ১০ তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টা: স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক, চেচানিয়াকান্দি এলাকা।


এছাড়া বিদ্যুৎ লাইন একই পোলে হওয়ায় ১১কেভি মোহাম্মদ পাড়া ফিডারে সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে পারে।


তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম