ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

আজ গোপালগঞ্জে ৪৯ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:37 AM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন আজ। এর মধ্যে রয়েছে ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ৪৯টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩১টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৪টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৩টি, কোটালীপাড়া উপজেলা পরিষদ ২টি, গোপালগঞ্জ পৌরসভা ২টি, গণপূর্ত বিভাগ ২টি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২টি, কোটালীপাড়া পৌরসভা ১টি, গোপালগঞ্জ জেলা পরিষদ ১টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১টি প্রকল্প বাস্তবায়ন করেছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলায় নবনির্মিত ৪৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। সেই সঙ্গে ৫টি প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শনিবার কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে তিনি ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, পশ্চাৎপদ কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা। তিনি সব সময় এলাকার খোঁজ খবর রাখেন। এলাকাবাসীকে তিনি মাতৃস্নেহে অত্যন্ত ভালবাসেন। তাই প্রধানমন্ত্রীর প্রতি কোটালীপাড়াবাসীর আস্থা অবিচল। কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম