ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নেপাল বিপর্যয়, নেপথ্য কারণ নিয়ে বিজ্ঞানীদের বিশ্লেষণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০ আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু ‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই : ফারিণ ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে! নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬২ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে হামাস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৫,  11:01 AM

news image

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই একসঙ্গে মুক্তি পাবেন। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও ঠিক একইভাবে দেওয়া হবে।  হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। এরপর রেডক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরায়েলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরায়েলে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর এই জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে। সেখানেই এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। ইসরায়েল জিম্মিদের বুঝে পাওয়ার পর ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়ে দখলদার ইসরায়েলের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি আছেন। এই ২৫০ জনের সঙ্গে আরও প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব, যাদের গাজা থেকে ধরে নিয়ে গিয়েছিল ইসরায়েলি সেনারা। গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম