ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

আজ ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৫,  5:00 PM

news image

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার একাধিক কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচির মধ্যে আজ সোমবার বিকাল ৩টার থেকে শাহবাগ থেকে শহীদ মিনার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর আগে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে আজ দুপুর ১২টায় শাহবাগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন হবে। গতকাল রবিবার রাত ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে বলা হয়, ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির এক দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয়নি। হাসিনার চরদের গ্রেফতার করা হয়নি। অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এরপর, রবিবার রাত ১০টা ৫৪ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পর রাত সোয়া ১১টার দিকে দেওয়া আরেকটি স্ট্যাটাসে সংগঠনটি জানায়— ‘খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।’ গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম