ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

আজ আবরও হাসপাতালে যাবেন খালেদা জিয়া

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২২,  6:19 PM

news image

আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। রোববার (২৮ আগস্ট) বিকেলে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন জানিয়েছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। পরবর্তীতে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এর আগে, ২২ আগস্ট চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর রাতেই আবার বাসায় ফেরেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম