ঢাকা ২৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে আত্মকর্মসংস্থানের লক্ষে দুস্থ্ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’ চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

আজীবনের জন্য আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন জাহাঙ্গীর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৩,  4:44 PM

news image

দলীয় শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করে দলে ফেরার চার মাস যেতে না যেতেই বিদ্রোহ করে গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। ফলে তাকে আর সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা। রোববার (১৪ মে) দুপুরে অনুষ্ঠিত ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সুপারিশ করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য লিখিত আকারে এই সুপারিশ পাঠানো হবে। সভা সূত্র জানায়, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বহিষ্কারের বিষয়টি বৈঠকে উত্থাপন করেন। বৈঠকে উপস্থিত অধিকাংশ সদস্য তার এই প্রস্তাবকে সমর্থন করেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা মত দিয়েছি জাহাঙ্গীর আলমকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়ার জন্য। এমন শাস্তি দিতে হবে, যেন তাকে আর ক্ষমা করার কোনো সুযোগ না থাকে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, নীতিনির্ধারণী যে কোনো সিদ্ধান্ত দলের কার্যনির্বাহী বৈঠকে নেওয়া হয়। এখন সেই বৈঠক না হওয়ায় জাহাঙ্গীর আলমের বিষয়ে সম্পাদকমণ্ডলীর সুপারিশ দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা। এর আগে গত ২ মে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয় টিমের বৈঠক হয়। ওই বৈঠকেও জাহাঙ্গীরকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম