ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

আজিমপুরে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২১,  2:45 PM

news image

রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপায় জিহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।শিশুটির বাবা নাজির হোসেন বলেন, প্রতিদিন আমি ওকে সকালে স্কুলে দিয়ে আসি। দুপুরে গিয়ে নিয়ে আসি। আজ আজিমপুর কোয়ার্টারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আমার ছেলের উপর রাস্তার পাশের একটি দেয়াল ধসে পড়ে। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।  নাজির হোসেন লালবাগ শহীদ নগর এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। তার দুই ছেলের মধ্যে জিহাদ ছোট। তিনি পান বিক্রেতা বলে জানা গেছে। ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদয়বিদারক ঘটনাটি লালবাগ থানায় অবহিত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম