ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েনের খবর নাকচ ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৩,  4:49 PM

news image

আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েন খবর নাকচ করে দিয়েছে ইরান। একই সঙ্গে এ সংক্রান্ত প্রচারিত খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে তেহরান। দক্ষিণ ককেশাস অঞ্চলের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইরান তার উত্তরাঞ্চলীয় আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েন করেছে বলে খবর প্রচার করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আহাদি আজারবাইজানের এক সাক্ষাৎকারে ওই খবরের সত্যতা প্রত্যাখ্যান করেন। আজারবাইজান-ইরান যৌথ কমিশনের এক বৈঠকে অংশ নিতে জেনারেল আহাদি বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকু সফর করছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, “এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আজারবাইজানের বিভিন্ন গণমাধ্যম দাবি করেছিল, দেশটির সঙ্গে আর্মেনিয়ার আবার যুদ্ধ বাধলে ইরান সেখানে হস্তক্ষেপ করতে নিজ সীমান্তে সেনা মোতায়েন করেছে।” জেনারেল আহাদি তার সাক্ষাৎকারে আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ককে ‘অত্যন্ত চমৎকার’ বলে মন্তব্য করেন। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগরনো-কারাবাখ নিয়ে ২০২০ সালে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। দু’দেশের মধ্যে ওই অঞ্চল নিয়ে সাম্প্রতিক সময়ে আবার উত্তেজনা বেড়েছে। এ অবস্থায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সম্প্রতি আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসানোভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সূত্র: প্রেস টিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম