ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়

#

০৪ নভেম্বর, ২০২৩,  10:12 AM

news image

হাদিস শরিফে আজান ও ইকামতের মধ্যে দোয়া করার প্রতি তাগিদ দেওয়া হয়েছে। এ সময় দোয়া করলে তা কবুল হয়। রাসুল (সা.) বলেন, আজান ও ইকামতের মাঝে দোয়া প্রত্যাখ্যাত হয় না।

(আবু দাউদ, হাদিস : ৫৩৪)

আজান ও ইকামতের মধ্যে দোয়া কবুলের বিষয়ে মহানবী (সা.) আরো বলেন, আজান ও ইকামতের মাঝে দোয়া কবুল হয়, সুতরাং তোমরা দোয়া করো।

(সহিহুল জামে, হাদিস : ৩৪০৫)

যদি আলাদাভাবে দোয়া করা না যায়, তাহলে অন্তত আজানের দোয়া পাঠ করতে ভুল করবে না। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি আজান শুনে নিম্নোক্ত দোয়া পড়বে, কিয়ামতের দিন সে আমার শাফাআতের অধিকারী হবে। (বুখারি : ৬১৪)

দোয়াটি হলো : আল্লাহুম্মা রব্বা হাজিহিদ-দাওয়াতিত-তাম্মাহ, ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মদানিল ওয়াসিলাতি ওয়াল-ফাদিলাহ ওয়াবআসহু মাকামাম-মাহমুদা-নিলজি ওয়াদতাহ।

অর্থ : হে আল্লাহ, (আপনিই) এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের মালিক, মুহাম্মদ (সা.)-কে ওয়াসিলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাঁকে সেই সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন, যার অঙ্গীকার আপনি করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম