ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২২,  3:31 PM

news image

দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দেশের ৩২ হাজার ১৬৮ টি পূজামণ্ডপে নিরাপদ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন,

একই সাথে স্বেচ্ছাসেবক থাকবে প্রতিটা মণ্ডপে। বড় পূজামণ্ডপে টহল জোরদার থাকবে। সেই সঙ্গে সিসি ক্যামেরা বসানোর তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোর মনিটরিংয়ে রাখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এর মাধ্যমে দুর্গাপূজাকে ঘিরে কোনও ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম