ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দেশের জন্য অশনিসংকেত ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯.৫ শতাংশ ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের রকেট হামলায় ইরানে ২০ ভলিবল খেলোয়াড় নিহত টানা ষষ্ঠ দফায় বাড়ল স্বর্ণের দাম খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প ইরানে হামলার পর তেলের দাম বেড়ে গেছে, শেয়ারে ধস ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত মেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়

আজমির শরীফ জিয়ারত করতে রাজস্থানে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  11:56 AM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরের শেষ দিনে আজমীরের খাজা গরীবে নওয়াজ দরগাহ শরীফ জিয়ারত করতে রাজস্থানে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ (স্থানীয় সময়) সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় নফল নামাজ ও মোনাজাত করবেন বলেও জানান তিনি। ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সুফি মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফে ফাতেহা পাঠ ও মোনাজাত করে কিছু সময় কাটাবেন। পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরীফের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। এর আগে, ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম