ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

আজমত উল্লার ব্যাখ্যায় সন্তুষ্ট সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৩,  5:14 PM

news image

গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান যে ব্যাখ্যা দিয়েছেন তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আজমত উল্লা নির্বাচনের সার্বিক ব্যবস্থা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। রোববার (৭ মে) ইসির সভা কক্ষে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজের জবাব দেন আজমত উল্লা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। তবে নৌকার এই প্রার্থীর দাবি, তিনি নির্বাচনের কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। তবুও কমিশন কোনো ব্যবস্থা নিতে চাইলে তা মেনে নেবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইসি বলেন, নির্বাচনের সার্বিক ব্যবস্থা নিয়ে আজমত উল্লা খান অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাদের কাছে ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যায় কমিশন সন্তুষ্ট। তিনি দুঃখপ্রকাশ করায় এ নিয়ে কোনো তদন্ত হবে না। এ ছাড়া আজমত উল্লা খান ভবিষ্যতে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন হবে না বলে কমিশনের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানিয়েছেন কাজী হাবিবুল আউয়াল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম