ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

আজও সায়েন্সল্যাব অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৪,  11:59 AM

news image

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব মোড়ের সবকটি সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে তারা সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সায়েন্সল্যাবের সবকটি রাস্তা বন্ধ করে দিয়ে সড়কে বসে পড়েছেন শিক্ষার্থীরা। খণ্ডখণ্ড ভাবে বিক্ষোভ নিয়ে সবকটি রাস্তার সামনে যানবাহন বন্ধ করে দিয়ে স্লোগান দিচ্ছেন তারা। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে সায়েন্সল্যাবের ওই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সারাদিন ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

 শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে। 

৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে, ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম