ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আজও চলবে কোটাবিরোধী শিক্ষার্থীদের 'বাংলা ব্লকেড'

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৪,  11:15 AM

news image

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) আবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি নিয়ে সড়কে নামবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়েছে আন্দোলন করা শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় শাহবাগে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৩টা থেকে দেশের আনাচকানাচে বাংলা ব্লকেড অব্যাহত রাখবে। দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড পালিত হবে। আসিফ মাহমুদ বলেন, আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই, অতি দ্রুত আমাদের দাবিটি মেনে নিন এবং যৌক্তিক সমাধান দিন। যাতে করে আমরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে যেতে পারি। আর জনদুর্ভোগেরও যেন সৃষ্টি না হয়। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বড় মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ করেন। পরে শাহবাগে অবরোধের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী অবস্থান করে সেখান থেকে আশপাশের এলাকায় কিছু কিছু শিক্ষার্থী চলে যান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও রাজধানীর অন্যান্য এলাকাসহ সারাদেশেই এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ ছেড়ে শাহবাগের দিকে ফিরে আসেন শিক্ষার্থীরা। সাড়ে ৭টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম