ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৫,  1:56 PM

news image

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনে সাক্ষীর শুনানি হয়নি। মঙ্গলবার (৬ মে) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও ঢাকা মেডিকেলের ২ চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় শুনানি অনুষ্ঠিত হয়নি। এর আগেও দুদিন ওই দুই চিকিৎসক আদালতে হাজির হননি। তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বুধবার (৭ মে) আবারও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল। তিনি বলেন, সপ্তম কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের ২ চিকিৎসককে সাক্ষ্যগ্রহণের জন্য তলব করা হয়। কিন্তু তারা আদালতে না আসায় আগামীকাল আবারও দিন ধার্য করেছেন আদালত। এর আগে একবার সমন ও একবার ওয়ারেন্ট প্রসেস দেওয়া হয় ওই চিকিৎসকদের বিরুদ্ধে। তারা আদালতে হাজির না হওয়ায় আজ জামিন অযোগ্য ওয়ারেন্ট প্রসেস করা হয়েছে। ঢাকা মেডিকেলের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে, মঙ্গলবার সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটু শেখসহ সব আসামিদের আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি মারা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম