ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

আঙুলে চোট: মাউন্ট মঙ্গানুই টেস্ট থেকে ছিটকে পড়লেন মাহমুদুল হাসান জয়

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২,  8:30 PM

news image

বে ওভালে চতুর্থ দিনেও চালকের আসনে বাংলাদেশ। তবে এরই মধ্যে এল এক দুঃসংবাদ। আঙুলে চোট পাওয়ার কারণে মাহমুদুল হাসান জয়কে আর পাচ্ছেনা বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮ রানের এক দারুণ ইনিংস খেলেছিলেন জয়। এদিকে দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম এক ভিডিও বার্তায় জয়ের ইনজুরির কথা জানিয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন জয়।

ডাক্তারের পরামর্শে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।  হাতে ৩টি সেলাই দেওয়া হয়েছে বলে জানান বায়েজিদ। তিনি বলেন, জয় আজ ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছে, তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝখানে। এখানে যিনি চিকিৎসক ছিলেন তিনি সেলাই করে দিয়েছেন। ৩টা সেলাই পড়েছে। ওকে এখন ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। যা যা চিকিৎসা দরকার দেওয়া হয়েছে। এখন পুনর্বাসন করা হবে।এদিকে বে ওভালের চতুর্থ দিনের শেষ সেশনে এবাদতের দুই ওভারের ঝলকে চালকের আসনে বাংলাদেশ। ক্যাচ মিস এবং বাজে রিভিউ নেওয়ার ফলে একসময় যখন ভাবা হচ্ছিল ম্যাচটা হাত থেকে ফসকে যাচ্ছে, তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এবাদত হোসেন। চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান, বাংলাদেশ থেকে এগিয়ে আছে ১৭ রানে। পঞ্চম দিনে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম