ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৫,  2:38 PM

news image

এবাদত হোসেনের ফুল লেন্থের বল পিচ করেছিল লেগ স্ট্যাম্পের বেশ অনেকটা বাইরে। অনেকটা জায়গা ছেড়ে খেলতে যান মেহেদী হাসান মিরাজ। বল মিরাজের পায়ে লেগে ভেঙে দেয় স্ট্যাম্প। ফরচুন বরিশালের বিপক্ষে ১৮ বলে ২৯ রান করে আউট হন খুলনার অধিনায়ক। তবে এরপরেই বাধে বিপত্তি। মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি। পায়ের ব্যাথায় সেখানেই বসে পড়েন। মাঠে একপর্যায়ে ডেকে আনা হয় ফিজিও। কিন্তু সেখানেও সুস্থ করা যায়নি খুলনা টাইগার্সের অধিনায়কে। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার। স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় মিরাজকে। ঘটনাটা মিরাজের জন্য দুঃখের হলেও তা বেশ স্বস্তির এবাদতের জন্য। ২০২৩ সালে এসিএল ইনজুরির কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। ফিরেছিলেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। সেখানে নিয়মিত উইকেটও পেয়েছেন। তবে বিপিএলের মতো বড় মঞ্চে ফিরে আসার দিন ছিল আজই। আর সেটাকে রাঙিয়েছেন এই পেসার। মিরাজকে করেছেন বোল্ড। বহুদিন পর শের-ই বাংলা স্টেডিয়ামে দেখা গেল এবাদতের সেই চিরচেনা স্যালুট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম