ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

আগুনে পুড়ছে ক্যালিফোর্নিয়া, গৃহহীন হাজারো মানুষ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  2:55 PM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতি ভয়ানক আকার নিয়েছে। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ার প্রশাসনের পক্ষ থেকে সেখানকার কয়েক হাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিস্কিউ কাউন্টির শেরিফ জেরেমিয়া লারু। খবর এপির খবরে বলা হয়েছে, এক হাজার এলাকা জুড়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। সেখানকার তাপমাত্রাও বেড়ে গিয়েছে মারাত্মকভাবে। সিস্কিউ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে, আশেপাশের বহু বাড়ি দাবানলের আগুনে জ্বলছে। বেশ কয়েকটি শহর বাধ্যতামূলকভাবে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় হাইস্কুল থেকে শিশুদের বাসে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।  স্থানীয় বন্য প্রাণীদের জন্য আলাদা আশ্রয় তৈরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকা খালি করার নির্দেশে বলা হয়েছে- এই আগুনে প্রাণহানির ঝুঁকি রয়েছে, আইনিভাবে তাই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে। এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া, নেভাদা এবং অ্যারিজোনার কিছু অংশেও তাপমাত্রা মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, চলতি মাসে তাপমাত্রা মারাত্মক বৃদ্ধি পাবে এবং দাবানলের পরিস্থিতিও বাড়বে। তবে সপ্তাহান্তে বেশ কিছু দাবানলের প্রকোপ কমবে। ফলে সেই অংশগুলোতে আবার ফিরে যেতে পারা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মূলত অরণ্যময় এবং কম জনবসতিপূর্ণ উত্তর ক্যালিফোর্নিয়ার সিস্কিউতে সাম্প্রতিক কয়েক বছরে দাবানলের মারাত্মক প্রভাব পড়ছে। ২০১৪ সালে একটি শহরে ১৫০টি বাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বিশ্ব উষ্ণায়ণের কারণে এই অঞ্চলের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা গিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম