ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আগুনে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার মার্কেট পরিদর্শনে বাংলাদেশ শপ ওনার্স এন্ড বিজনেসম্যান সোসাইটি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৩,  1:59 PM

news image

বাংলাদেশ শপ ওনার্স এন্ড বিজনেসম্যান সোসাইটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৌফিক এহেসান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজও বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শণ করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলেন। পরিদর্শনেকালে তিনি বলেন, স্মরনকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে বঙ্গবাজারের ব্যবসায়ীবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সরকার সকল সময়ে ব্যবসাবান্ধব। তিনি সর্বসময়ে ব্যবসায়ীদের পাশে ছিলেন এবং আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নিকট বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষ থেকে, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুযোর্গ ও ত্রান মন্ত্রনালয়, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, এফবিসিসিআই ও  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমন্বয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্থদের চিহ্নিত করে, তাদের মাঝে সকল প্রকার অনুদান বিতরণ করার জন্য বিনীত অনুরোধ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে পারবে ইন-শা-আল্লাহ্। ঈদের আগেই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম