ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আগারগাঁওয়ে হঠাৎ আগুন লেগে পুড়লো এসি বাস

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৩,  11:28 AM

news image

রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে হঠাৎ আগুন লেগে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগারগাঁও সিগন্যালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ৮টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। লিমা খানম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার থেকে লাগা আগুনে বাসটি পুড়ে যায়। কয়েকজন পথচারী জানান, আগারগাঁও সিগন্যালে বাসটিতে ধোঁয়া দেখে চালক ও তার সহকারী দ্রুত নেমে পড়েন। চালক ও তার সহকারী ছাড়া বাসটিতে অন্য কোনো যাত্রী ছিল না। অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও সিগন্যাল পর্যন্ত লিংক রোডের একপাশ বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী ও শিশুদের নিয়ে স্কুলে যাওয়া লোকজনকে বিপাকে পড়তে হয়। আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম