ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আগামী ৬ মাসের মধ্যে চালু হবে সার্বজনীন পেনশন ব্যবস্থা : অর্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  1:53 PM

news image

আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে সকল নাগরিকের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।  এ সময় অর্থমন্ত্রী আরও জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও এ কর্মসূচির আওতায় আসতে পারবেন। এখানে একজন রিক্সাচালক, শ্রমিক চাকরিজীবী সবাই এতে অংশ নিতে পারবেন। এখানে মাসিক হিসাব ভিত্তিতে চাঁদা দেবেন সরকারও সমপরিমাণ অর্থ দিয়ে অবসরকালে তা সংশ্লিষ্টদেরকে ফেরত দেবে সরকার। তিনি আরও বলেন, ১৮-৫০ বছর বয়সী দেশের নাগরিক এর আওতায় আসতে পারবেন। সংবিধান অনুযায়ী এটা সকল নাগরিকের মৌলিক অধিকার। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার একটি আইন ও কর্তৃপক্ষ গঠন করবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম