ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগামী সপ্তাহে দেখা যাবে ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  11:29 AM

news image

ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ মহাকাশের সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলোর একটি। পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলার সাথে সাথে চাঁদ তামাটে লাল রঙ ধারণ করে। তখন এটাকে ব্লাড মুন বলা হয়। এই ব্লাড মুন আকাশে দেখা যাবে আগামী ৭-৮ সেপ্টেম্বরের মধ্যে। এ সময় রাতের আকাশে তৈরি হবে এক অপূর্ব দৃশ্য যা ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে না। এই অঞ্চলের মানুষ ব্লাড মুন দেখতে পাবেন আগামী বছরের ২-৩ মার্চ। তবে আলাস্কার পশ্চিম অংশ এবং আর্জেন্টিনার পূর্ব অংশ থেকে আংশিকভাবে দেখা যেতে পারে। যুক্তরাজ্য বা ইউরোপ থেকে ইক্লিপস উপভোগ করতে চাইলে পূর্ব দিকের সমতল আকাশে চাঁদ ওঠার সময় খেয়াল রাখতে হবে। লুনার ইক্লিপস বা চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে অবস্থান নেয়। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যদিয়ে এসে চাঁদের পৃষ্ঠে লালাভ আভা সৃষ্টি করে, যার কারণে একে ব্লাড মুন বলা হয়। আগামী ৭-৮ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো সময় এই ব্লাড মুন আকাশে উঁকি দেবে। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে সে আকাশেই থাকবে। এর মধ্যে মোট ৮২ মিনিট তথা দেড় ঘণ্টার জন্য চাঁদ লালচে বা তামাটে রং ধারণ করবে। তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম