ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

আগামী সপ্তাহে আসছে মৃদু শৈত্যপ্রবাহ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২১,  2:43 AM

news image

দেশের সব অঞ্চলের তাপমাত্রাই ৪ থেকে ৮ ডিগ্রি কমে এসেছে। ইতোমধ্যে আগামী সপ্তাহে একটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতেও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এমন অবস্থায়ই থাকতে পারে। এর মধ্যে আগামী সপ্তাহে আমরা একটি শৈত্যপ্রবাহ হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং অবশিষ্টাংশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা কম। ডিসেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ ছাড়া ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা মাঝারি অর্থাৎ ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এই মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম