ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আগামী নির্বাচনে না আসলে বিএনপি ৫০ বছর পিছিয়ে যাবে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৩,  2:20 PM

news image

বঙ্গবন্ধুকে হত্যার পর টুংগীপাড়ায় সমাহিত করে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চাইলেও এ দেশের মানুষ বঙ্গবন্ধুকে হৃদয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করলেও, বঙ্গবন্ধু এখনও চিরভাস্বর। বাংলাদেশ তথা পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে বঙ্গবন্ধু এক প্রেরণার উৎস। তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে না আসলে বিএনপি ৫০ বছর পিছিয়ে যাবে। জ্বালাও পোড়াও করে, পবিত্র কুরআন শরীফ পুড়িয়ে ক্ষমতায় আসা সম্ভব নয়। ড. হাছান মাহমুদ বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে তারা যত ষড়যন্ত্রই করুক কিন্তু কোনো কাজ হবে না। পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই উল্লেখ্য করে তথ্যমন্ত্রী বলেন, তাদের যখন পাকিস্তানের প্রতি এত প্রীতি, তারা পাকিস্তান চলে যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম