ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ভাড়া বেশী নেয়ায় সড়ক অবরোধ সন্দ্বীপে বিএনপি প্রার্থীর ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করলে কঠোর শাস্তি পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল : বিএনপি সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২২,  4:04 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তৃণমূল পর্যায়ে দলের ঐক্য গুরুত্বপূর্ণ। দল ঐক্যবদ্ধ থাকলে এবারও (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে) ধস নামানো বিজয় হবে। শেখ হাসিনা চতুর্থবারের মতো বিজয়ী হবেন। তিনি বলেন, বিএনপি বিভিন্ন দূতাবাসে ঘুরে বেড়ায়। তারা মাঠে নেই। রোববার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে ‘স্বপ্ন ফাউন্ডেশন’ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ বক্তব্য দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম